রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
মঞ্জুরুল আজিম সুমন

আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে যুবদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ১০:৩২ পিএম

আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে যুবদল

গত ১৭ বছর আন্দোলন সংগ্রামের অপরনাম ছিল যুবদল,আগামীতে দেশের যেকোনো স্বার্থে কাজ করে যাবেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।

তিনি আরো বলেন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে যুবদল, সরকারকে অস্থিশীল করতে একটি দল উঠে পড়ে লেগেছে কেউ যদি দেশের ভিতরে ফ্যাসিবাদের মত আচরণ করে কাউকে ছাড় দিবো না আমরা,১৭ বছর পরে একটি নির্বাচিত সরকার গঠন করেছি বিএনপি, গণতন্ত্র অব্যাহত রাখার জন্য নিরলস ভাবে কাজ করছে সরকার।

শনিবার দুপুরে নোয়াখালীর সূবর্নচর উপজেলার অজিফাখাতুন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায়  তিনি এসব কথা বলেন।

এসময় উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন  এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা  বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট এ বি এম জাকারিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান,সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা সহ অনেকেই উপস্থিত ছিলেন।

পরে সমাবেশ স্থল থেকে একটি র‍্যালি বের হয়ে,প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

জেএইচ

Link copied!