রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

খুলনায় অস্ত্র-গুলিসহ আশিক গ্রুপের শুটার জনি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০২:৫৪ পিএম

খুলনায় অস্ত্র-গুলিসহ আশিক গ্রুপের শুটার জনি গ্রেপ্তার

 খুলনায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, একটি দু‍‍`নলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ আশিক গ্রুপের কথিত শুটার জনিকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ এর স্পেশাল কোম্পানি।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করে। তিনি নগরীর চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।

এসআরবি সূত্র জানায়, গ্রেপ্তার জনির পিসি-প্রসিকিউশন (পিসি-পিআর) পর্যালোচনা করে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য পাওয়া গেছে।

অভিযানকালে তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-৬।

এসআরবি-৬ আরও জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
 

জেএইচ

Link copied!