রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

ইউপিডিএফ অবরোধ শিথিল - সাজেক সড়কে পাল্টা অবরোধ পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ১২:০৫ পিএম

ইউপিডিএফ অবরোধ শিথিল - সাজেক সড়কে পাল্টা  অবরোধ পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি

সাজেক পর্যটন সড়কে ইউপিডিএফ সমর্থিত দুই সংগঠনের ডাকা টানা ১০ দিনের অবরোধ কর্মসূচি আজ ১ দিন শিথিল করা হলেও পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি নামে আরেকটি সংগঠনের পাল্টা ডাকা অবরোধ চলছে। এতে করে রোববার সকাল থেকে জেলার দীঘিনালা থেকে বাঘাইহাট, লংগদু ও বাঘাইছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে জেলা সদরের সাথে দূরপাল্লা ও অন্যান্য উপজেলার অভ্যন্তরণে যান চলাচল স্বাভাবিক। 
পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি নামে এক সংগঠন গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সড়ক অবরোধের ডাক দেয়। অন্যদিকে, গেল ২২ অক্টোবর থেকে সাজেক সড়কে সাজেক কার্বারী আসোসিয়েশন ও গণঅধিকার রক্ষা কমিটির ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ রোববার একদিনের জন্য শিথিল করা হয়। সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়বক বাবুধন চাকমা গত শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে স্থানীয় উৎপাদিত পণ্য হাটবাজারে বেচাকেনা ও নিত্যপণ্য ক্রয়ের জন্য একদিন শিথিলের ঘোষণা দেয়।

জেএইচ

Link copied!