সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

চকরিয়ায় ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০২:১৩ পিএম

চকরিয়ায় ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট

কক্সবাজারের চকরিয়ায় এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ১০-১২ জনের সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেন।

এসময় বাধা দেওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ ওই পরিবারের তিনসদস্য আহত হন।

রোববার দিবাগত রাতে হিন্দুপাড়া এলাকার নারায়ণ কান্তি দে‍‍`র বসতবাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারায়ণ কান্তি দে জানান, মুখোশপরা ডাকাত দলের সদস্যরা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকেই আমাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি ও তাঁর বড় ভাই বাঁশি মোহন দে (৪৮) এবং ভাতিজা প্রশান্ত দে (১৯) গুরুতর আহত হন। ডাকাতরা আলমারি ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট নিয়ে যায়।

এদিকে ডাকাতির ঘটনার খবর পেয়ে দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ কর্মকর্তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য নেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বরইতলীতে ডাকাতির ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। ডাকাতদের শনাক্তকরণ, লুণ্ঠিত মালামাল উদ্ধারে কাজ করেছে পুলিশ।

এম/আর

Link copied!