বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

রাজমিস্ত্রি শ্রমিককে চাঁদা চেয়ে বেঁধে মারধর,থানায় অভিযোগ দিলেও মামলা নেইনি পুলিশ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৭:৩৫ পিএম

রাজমিস্ত্রি শ্রমিককে চাঁদা চেয়ে বেঁধে মারধর,থানায় অভিযোগ দিলেও মামলা নেইনি পুলিশ

নোয়াখালীর সুবর্ণচরে রাজমিস্ত্রি শ্রমিক রুবেল হোসেনকে ফোনে ডেকে এনে বেঁধে রেখে চাঁদা ছেয়ে মারধর এর অভিযোগ উঠেছে চরজুবলি ইউনিয়ন পরিষদের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য নাছিমা বেগম এর বিরুদ্ধে।

উপজেলার চরজুবলি ইউনিয়নের ৯ংনং ওয়ার্ডের চর-মহিউদ্দিন গ্রাম এর মৃত আলাউদ্দিন এর ছেলে হন রুবেল

গত (২৮ অক্টোবর) সকালে কাশেম মাঝির সমাজ মসজিদের সামনে ইউপি মেম্বার নাছিমা বেগম রাজমিস্ত্রি শ্রমিক মো. রুবেলকে ফোনে ডেকে এনে বেঁধে রাখে পরে তার কাছ থেকে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে,চাঁদার টাকা না দিবার অস্বীকার করলে একপর্যায়ে রুবেলকে বেঁধে ফেলে মারধর শুরু করে, পরে মেম্বারের ক্যাডার বাহিনী সোহেল, সুমন, ফারুক, নবী, নুর ইসলাম কন্ডাক্টর, হেলাল, আবুল কাশেম মাঝি, সাহাব উদ্দিন,রিকশা চালক কালু মিয়া,হানিফ ও বহিরাগত সন্ত্রাসী দিয়ে অতর্কিত হামলা করে রক্তাক্ত অবস্থায় রুবেলকে চরজুবলি ইউনিয়ন পরিষদে নিয়ে যায় মেম্বার নাছিমা, পরে গ্রামপুলিশ  রুবেল তার শারীরিক অবস্থা খারাপ দেখে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে স্থানীয় লোকজন এসে তাকে  নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।  

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, মোঃ রুবেল এর বাবা মারা যাওয়ার পরে সংসারের হাল ধরেন বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রি কাজ করে কোনো রকম সংসার চালায়, তার প্রতিবেশী শাহাব উদ্দিন ও নুর ইসলাম এর সাথে দীর্ঘ কয়েক বছর ধরে বসত বাড়ির জায়গা জমি ও বাড়ির রাস্তা নিয়ে মামলা মোকদ্দমা রয়েছে,রুবেল কে শাহাব উদ্দিন মামলা তুলে নেওয়ার কথা বলে বিভিন্ন সময় ,মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেন,স্থানীয় ইউপি মহিলা মেম্বারের ক্যাডার বাহিনী দিয়ে তাকে বিভিন্ন সময় হেনস্তা করে আসছে। গত ২৮ অক্টোবর সকালে রিকশা চালক কালু মিয়ার ছেলে সোহেলকে দিয়ে রুবেলকে ফোনে ডেকে আনে মেম্বার নাছিমা, রুবেলকে মামলা তুলে নেওয়ার কথা বলে মেম্বার মামলা তুলে না নেওয়ার অস্বীকার করলে রুবেলকে গাছের সাথে বেঁধে রেখে তার কাছ থেকে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা না দিবার অস্বীকার করলে তাকে বেদম মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। এর আগেও তাকে একাধিকবার বেঁধে রেখে মারধর করে ২০ হাজার টাকা চাঁদা নিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি মেম্বার নাছিমা বেগম মারধর ও টাকা চাওয়ার কথা অস্বীকার করে বলেন, রুবেল ও তার প্রতিবেশীদের সাথে জায়গা জমি ও বাড়ির রাস্তা নিয়ে বিরোধ, জায়গা জমি নিয়ে একাধিকবার গ্রামবাসী সহ সালিশ বসে এখনো কোনো সমাধান হয়নি বলে জানান। ফোনে ডেকে আনার বিষয়েও তিনি অস্বীকার করেন। এর আগেও  নাছিমার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে, গত (২৫ মে,২০২৬) রহিমা বেগম নামের এক মহিলা ভিজিএফ কার্ডের চাউল চাইলে তাকে প্রকাশ্যে জুতাপিটা করেন মেম্বার  নাছিমা, তখনো কোন বিচার পাননি ভুক্তভোগী রহিমা বেগম।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) আকিব ওসমান জানান, কেউ যদি কাউকে শারীরিক আঘাত করিয়া থাকে এটা ফৌজদারি অপরাধ, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

এ বিষয়ে চরজব্বর থানায় রুবেল বাদী হয়ে ইউপি মেম্বার নাছিমা বেগম সহ কয়েকজনের নাম উল্লেখ করে  লিখিত অভিযোগ করলেও মামলা নেয়নি পুলিশ ।

 

দৈনিক মুক্তবাণী

Link copied!