বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
"মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলো পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত"

এমএন লারমার মৃত্যু বার্ষিকীতে জেএসএস এর র‍্যালী ও স্মরণ সভা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৩:২০ পিএম

এমএন লারমার মৃত্যু বার্ষিকীতে জেএসএস এর  র‍্যালী ও স্মরণ সভা

এমএন লারমার ৪৩তম মৃত্যু বার্ষিকীতে র‍্যালী ও স্মরণ সভা করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা)। 
মঙ্গলবার সকালে চেঙ্গি স্কয়ারে প্রভাতফেরী শেষে ফুলেল শ্রদ্ধা জানায় সংগঠনটি। এ সময় সহযোগি সংগঠনগুলো একে একে এই নেতার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। পরে খাগড়াছড়ি সদরের তেঁতুলতলা নিজস্ব কার্যালয়ে স্মরণসভা আয়োজন করেন। এতে শোক প্রস্তাব পাঠ,১ মিনিট নীরবতা পালনসহ প্রয়াত নেতাকে স্মরণ করে নেতাকর্মীরা।

পরে স্মরণ সভায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারন সম্পাদক অংশুমান চাকমা, সহ-সাধারণ সম্পাদক সুর্দশন চাকমা, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, উপজাতিয় ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি রবি শংকর তালুকদার, খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর অতিশ চাকমা প্রমুখ।

এছাড়াও পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুনেন্টু চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রতিভাস চাকমাসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন, আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান এর সাবেক এপিএস বিশ্বজিৎ চাকমা,আদিবাসী ফোরামের খাগড়াছড়ি সভাপতি নব কুমার চাকমা প্রমুখ।

মানবেন্দ্র নারায়ণ লারমা পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত ছিলেন বলে মন্তব্য করে বক্তারা বলেন, জুম্ম জাতিকে অনিশ্চিত জীবনের পথ থেকে একটি শান্তির জীবনের পথে ধাবিত করতে মানবেন্দ্র নারায়ণ লারমা মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত কাজ করে গেছেন।

তিনি পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তি,শিক্ষা,স্বাস্থ্যসহ স্বাধীন ভাবে বাঁচার অধিকারসহ শান্তির জন্য সক্রিয় ছিলেন। সে সময় তিনি জুম্ম জাতির অস্তিত্ব রক্ষায় আত্মনিয়ন্ত্রণাধীকার এর জন্য লড়াই করেছেন এবং পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে গেছেন।  

উল্লেখ, ১৯৮৩ সালের ১০ নভেম্বর তিনি স্বজাতীয় ষড়যন্ত্রকারী ঘাতকের বুলেটের নির্মম আঘাতে হত্যার শিকার হন মানবেন্দ্র নারায়ণ লারমা।

জেএইচ

Link copied!