বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ি সদর ভূমি ও সমাজ সেবা অফিসে রহস্যজনক আগুন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ১২:২০ পিএম

খাগড়াছড়ি সদর ভূমি ও সমাজ সেবা অফিসে রহস্যজনক আগুন

খাগড়াছড়িতে সদর উপজেলা ভূমি অফিস সমাজ সেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ভূমি অফিসের গুরত্বপূর্ণ নথি  ও সমাজসেবা কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।
সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা বলেন,"মধ্যরাতে অফিসের পিছনের কাচের  জানালা  ভেঙে কে বা কারা  আগুন দিয়েছে। ঘটনাস্থলে কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা যায়। এতে প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। এছাড়া ভূমি অফিসের বিভিন্ন নথিও পুড়ে যায়। এঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করেছে সমাজসেবা কার্যালয়।
তবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেও এবিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফারিয়া।"
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো কায় কিসলু বলেন, "ধারণা করা হচ্ছে সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথি পুড়ানোর জন্য আগুন দেওয়া হয়েছে।প্রাথমিকভাবে এটাকে রাজনৈতিক নাশকতা মনে হয়নি।

 

দৈনিক মুক্তবাণী

Link copied!