শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হারিয়ে যাওয়া ​৬১টি মোবাইল মালিকদের কাছে ফিরিয়ে দিলেন রাজশাহীর এসপি

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০১:৪৬ পিএম

হারিয়ে যাওয়া ​৬১টি মোবাইল মালিকদের কাছে ফিরিয়ে দিলেন রাজশাহীর এসপি

হারিয়ে যাওয়া ​৬১টি মোবাইল মালিকদের কাছে ফিরিয়ে দিচ্ছেন রাজশাহীর এসপি মামুন অর রশিদ। ছবি : মুক্তবাণী

রাজশাহী জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া ৬১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এসব ফোন হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মামুন অর রশিদ।
​হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মামুন অর রশিদ বলেন, "প্রকৃত মালিকের কাছে উদ্ধারকৃত ফোনগুলো ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, জনসেবায় পুলিশের এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।"

​এদিকে, দীর্ঘদিন পর হারানো শখের ফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা রাজশাহী জেলা পুলিশের এই প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। ভুক্তভোগীদের প্রত্যাশা, রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। ​অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, উদ্ধার হওয়া এসব মোবাইল ফোন বিভিন্ন সময়ে হারিয়ে যায় ও চুরি করে নেওয়া হয়েছিল।  তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেয় পুলিশ।

 

জেএইচ

Link copied!