শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার

কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না :

টঙ্গী (গাজীপুর )প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০২:০৩ পিএম

কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না :

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন হাসান উদ্দিন সরকার। ছবি : মুক্তবাণী

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না। পলাতক শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। তবে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র রুখে দেবে।

বুধবার সকাল ১১টায় টঙ্গীর সাহারা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, কারারুদ্ধ বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনুর ইসলাম রনি, টঙ্গী পূর্ব থানা তাঁতী দলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, গাছা থানা তাঁতী দলের সভাপতি ও মহানগর তাঁতী দলের সহসভাপতি ওসমান গনি, পুবাইল থানা তাঁতী দলের সভাপতি আব্দুল হাইসহ গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড গাজীপুরের সাধারণ মানুষ রুখে দেবে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানান এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এদিকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি। টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল টঙ্গী সেনাকল্যাণে ভবনের সামনে থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটাগেট, আনারকলিসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে টঙ্গীবাজার এলাকায় গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ইসমাইল সিকদার বসু, আমিনুল ইসলাম লিটু, মামুন পাঠান, মোহাম্মদ আজাদ, শাহ আলম, মোহাম্মদ শামীম, ফয়সাল আহমেদ, মোহাম্মদ আলকাস, নুর উদ্দিন অপু প্রমুখ।

দৈনিক মুক্তবাণী

Link copied!