শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল

টঙ্গী (গাজীপুর )প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০২:৫২ পিএম

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করছেন বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরনসহ নেতাকর্মীরা। ছবি : মুক্তবাণী

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও তান্ডবের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গী সেনাকল্যাণ কমার্সিয়াল কমপ্লেক্সের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটাগেট, স্টেশনরোড, আনারকলিরোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে টঙ্গীবাজার এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।  

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মো. রাশেদুল ইসলাম কিরণ। তিনি বলেন, টঙ্গীতে আওয়ামী অগ্নি-সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতা কোনোভাবেই মেনে নেয়া হবে না। আওয়ামী সন্ত্রাসীদের রুখে দিতে টঙ্গী বিএনপি রাজপথে রয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশে যতই অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করুক না কেন তাদের আপা আর দেশে আসতে পারবে না।  
এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইসমাইল সিকদার বসু, সাবেক সহ-সভাপিত আমিনুল ইসলাম লিটু,  সাবেক সহ-সভাপতি মামুন পাঠান, বৃহত্তর টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আজাদ, সাবেক ছাত্রদল নেতা শাহ আলম, বিএনপি নেতা মোহাম্মদ শামীম, যুবদল নেতা ফয়সাল আহমেদ, মোহাম্মদ আলকাস, নুর উদ্দিন অপু প্রমুখ।
 

দৈনিক মুক্তবাণী

Link copied!