বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০১:১০ পিএম

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছবি : দৈনিক মুক্তবাণী

কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার  রাত আনুমানিক ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার  বারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। 

মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা। বুধবার সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

পুলিশ জানায়, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান  জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। 

 

জেএইচ

Link copied!