বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেছেন, ফ্যাসিবাদের চরিত্র পরিবর্তন হয়নি আজও। ৫ই জুলাইয়ের মতো ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার বিকেলে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার রেলগেট থেকে আলীয়া বাড়ি সড়কের পিসি ঢালাই এর কাজ শেষে সড়কটি চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চৌমুহনী পৌরসভার প্রশাসক মো. কায়েসুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, জিরতলী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বাবলু,সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম সেলিম, উপজেলা যুবদলের সদস্য ও ইউপি সদস্য পদপ্রার্থী নূর মুহাম্মদ মানিক,ইউনিয়ন যুবদলের সদস্য মো. মহিন হোসেন,মো.মাসুদ,মো. সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীও উপস্থিত ছিলেন।
