মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৯:৩৯ পিএম

৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ গ্রেপ্তার

ছবি: দৈনিক মুক্তবাণী

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৪০টি ইয়াবাসহ মো. পারভেজ হোসেন বিপ্লব (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

সোমবার রাত ৮টা ১৫ মিনিট থেকে ৯টা পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পারভেজ হোসেন বিপ্লব ওই বাড়ির মো. আবু ছায়েদের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে পারভেজের বসতঘর থেকে ৪০টি ইয়াবা ও একটি মুঠোফোন জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএনসির পরিদর্শক বাপন সেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা করেছেন।
 

জেএইচ

Link copied!