সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৯:২৪ এএম

ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার একটি ড্রোন হামলায় সুলাইমানিয়া প্রদেশের গ্যাসক্ষেত্রটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে আঘাত লাগে। এতে আগুন ধরে যায়। হামলার পর গ্যাসক্ষেত্রটির কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, একটি ড্রোন গ্যাসক্ষেত্রটির এলপিজি সংরক্ষণ ট্যাংকে আঘাত হানার পর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সৃষ্ট আগুন তখনো জ্বলছিল।

নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, গ্যাসক্ষেত্রটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

জেএইচ

Link copied!