বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

হাসপাতালে ‘শিশু চোর’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৪:০৯ পিএম

হাসপাতালে ‘শিশু চোর’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা গ্রেফতার

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবার বলছে, পিটিয়ে হত্যা করা যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন।
‎
‎বুধবার দিবাগত রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে।
‎
‎নিহতের নাম- মো. আলম শেখ (৪১)। তার গ্রামের বাড়ি নাটোর জেলায় বলে জানিয়েছে পুলিশ।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়,বুধবার (২১ অক্টোবর) রাত ১১টায় আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাকে ‘শিশু চোর’ বলে সন্দেহ করে হাসপাতালে আসার কারণ জানতে চায়।

কিন্তু তিনি কোনো উত্তর দিতে না পারায় শিশুদের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে তাকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকেন। মারধরের এক পর্যায়ে তার মৃত্যু হয়। এ ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত মূলহোতাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
‎
‎এছাড়াও, নিহতের আঙুলের চাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি নাটোর জেলার বাসিন্দা। তার পরিবারের সদস্যদের ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে। তাকে উদ্ধারের পর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
 

জে/এইচ

Link copied!