সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১৫৯

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬, ১১:১৫ এএম

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১৫৯

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৫৯  জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে এ ১৫৯ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রোববার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় মোট ৭২টি মামলা দায়ের ও ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। যার মধ্যে খুনের ঘটনায় ১টি, দস্যুতা ১টি, যৌতুকের জন্য হত্যা ১টি, চুরি ১টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৩টি এবং অন্যান্য অপরাধে ৬৫টি মামলা নথিভুক্ত হয়েছে। আর একই সময়ে ১০টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়।  
​অভিযানকালে পুলিশ সর্বমোট ১৫৯ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, যাদের মধ্যে ৪১ জন পরোয়ানাভুক্ত আসামি, ৯ জন সাজাপ্রাপ্ত, ৯৫ জন তদন্তাধীন মামলার আসামি এবং ১৪ জন অন্যান্য প্রতিরোধমূলক আইনের অন্তর্ভুক্ত।  
​একই সময়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৯ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ০৫ গ্রাম হেরোইন, ৬৪৭ পিস ইয়াবা, ১২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ৬৫ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।  
​এছাড়া জনসেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে বিগত ২৪ ঘণ্টায় মোট ১,০৯৬ জন সেবাগ্রহীতাকে সেবা প্রদান করা হয়েছে,। যার মাধ্যমে চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৬১ জনে। অপরাধ দমন ও জনসেবা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

দৈনিক মুক্তবাণী

Link copied!