সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, ধর্ষক পলাতক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬, ০২:৫০ পিএম

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, ধর্ষক পলাতক

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের ৪র্থ শ্রেনীর এক শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। শিশুটি তবলছড়ির ইউনিয়নের বিরাশিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির ছাত্রী।তাকে মাটিরাঙা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত শামছুল আলম পলাতক রয়েছে। 
জানা গেছে, শিশুটি তবলছড়ির হাজী পাড়ার বাসিন্দা ইসমাইল হোসেনের মেয়ে। শিশুটির বাবা ইসমাইল হোসেন জীবিকার তাগিদে চট্টগ্রামে পোশাক কারখানায় চাকুরি করেন। দাদীর বাড়িতে থাকতো শিশুটি।
গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে দাদী মোল্লাবাজারে বিকাশে টাকা তুলতে গেলে এই ঘটনা ঘটে।
দাদীর অনুপস্থিতিতে একা পেয়ে  প্রতিবেশী শামছুল আলম (৩৫) ভিকটিমের দরজা ধাক্কা দিয়ে দরজা খুলে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে।
ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি চেষ্টা চালায়। এরই মধ্যে শিশুটি ক্রমেই অসুস্থ্য হয়ে পড়লে তাকে মাটিরাঙা হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত শামছুল আলমের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। বাড়িতে তালাবদ্ধ রয়েছে। 
জানা গেছে, অভিযুক্ত শামছুল তিন সন্তানের জনক। এলাকাবাসী জানান, ঘটনার পর থেকে শামছুল আলম পালাতক রয়েছেন। 
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক মুক্তবাণী

Link copied!