খাগড়াছড়ি সরকারী কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের ও কর্মচারীদের সুখের বন্যা বইছে। দীর্ঘ দিনের আশা-প্রত্যাশা মাত্র ১০ দিনে পুরুণ হয়েছে। খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়ার ঘোষনার মাত্র ১০ দিনের মধ্যে খাগড়াছড়ি সরকারী কলেজে ব্যবস্থপনা, ইতিহাস ও অর্থনীতি বিভাগে মাষ্টার্স প্রথম ও শেষ পর্ব অনুমোদন পেয়েছে। ৪ অক্টোবর একই দিন শিক্ষা মন্ত্রণালয় আরো ১২ সরকারী কলেজে বিভিন্ন বিভাগে মাষ্টার্স প্রথম ও শেষ পর্ব অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়ি সরকারী কলেজে নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠানে ব্যবস্থপনা,ইতিহাস ও অর্থনীতি বিভাগে মাষ্টার্স প্রথম ও শেষ পর্ব চালুর দাবী উঠে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে। সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া দ্রুত সময়ের মধ্যে দাবী পুরণের আশ্বাস দেন।
খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়ার ঘোষনার মাত্র ১০ দিনের মধ্যে খাগড়াছড়ি সরকারী কলেজে ব্যবস্থপনা, ইতিহাস ও অর্থনীতি বিভাগে মাষ্টার্স প্রথম ও শেষ পর্ব অনুমোদন পেল।
দীর্ঘদিন ধরে এসব বিভাগের শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ নিয়ে আগ্রহ ও প্রত্যাশা ছিল। নতুন এই অনুমোদনের ফলে এখন ব্যবস্থাপনা, ইতিহাস ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা নিজ কলেজে থেকেই মাস্টার্স পর্যায়ের শিক্ষা গ্রহণ করতে পারবেন।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য বলেন,পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে এবং খাগড়াছড়ি সরকারি কলেজে স্নাতকোত্তর শিক্ষার পরিধি আরও বাড়বে।
খাগড়াছড়ি সরকারী কলেজে ব্যবস্থপনা,ইতিহাস ও অর্থনীতি বিভাগে মাষ্টার্স প্রথম ও শেষ পর্ব অনুমোদনকে সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করে খাগড়াছড়ি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সরাফত হোসেন।
১৯৭৪ সালে প্রতিষ্ঠিত প্রায় ৪ হাজার শিক্ষার্থীর খাগড়াছড়ি কলেজটি দীর্ঘদিন ধরে শিক্ষক, আবাসন ও শিক্ষার্থীদের হোস্টেল সংকটসহ নানা সমস্যায় জর্জড়িত।
