খুলনার উপকূলীয় এলাকা কয়রা ৩০০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় কয়রা দারুস সুন্নাহ মহিলা দাখিল মাদরাসা মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংস্থাটির জরুরী খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে প্রত্যেক পরিবারকে ২৫ কেজির ১ বস্তা চাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি আটা, ২ কেজি লবন, চার প্যাকেট নুডলস, ১ কেজি চিড়া ও ১ কেজি খেজুর বিতরণ করা করা হয়।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রতিনিধি এসএ মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. জি এম শফিকুল ইসলাম, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর এ্যাডমিন ও কমপ্লায়েন্স ম্যানেজার জনাব কাজী মো: আবু সুফিয়ান, অফিস এক্সিকিউটিভ জনাব শিবলী, যশোহর অঞ্চলের প্রতিনিধি জনাব নাজমুল হোসেন। এ ছাড়া কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সহসভাপতি মো. হাফিজুর রহমান ও গোলাম রব্বানী, সেক্রেটারি রায়হান কবির এবং ডা. জিন্নাত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। উপকূলীয় অঞ্চলের মানুষের খাদ্য-নিরাপত্তা, সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ দেশের বিভিন্ন উপকূলীয় জেলায় খাদ্যসামগ্রী, সুপেয় পানি, শিক্ষা ও স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
