বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের সময় ১১ ট্রাক আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০১:৩২ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের সময় ১১ ট্রাক আটক

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের সময় ১১ ট্রাক আটক। ছবি : মুক্তবাণী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে বালুভর্তি ও খালি ট্রাকসহ মোট ১১টি ট্রাক আটক করা হয়েছে। একই সাথে সড়ক পরিবহন আইন ও বালুমহাল ব্যবস্থাপনা আইনে ট্রাকগুলোকে ৭৪ হাজার টাকা জরিমানা এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
​মঙ্গলবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই অভিযান চালানো হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাতভর চলা এই অভিযানে অবৈধভাবে বালু বহনকারী ৬টি ট্রাক এবং বালু আনার উদ্দেশ্যে গমনরত আরও ৫টি খালি ট্রাক আটক করা হয়। পরে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর বিভিন্ন ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

অভিযান শেষে ​ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ মোর্শেদ অপু জানান,, অনুমোদিত পরিমাণের অতিরিক্ত বা অবৈধ উপায়ে এই সড়ক দিয়ে কোনোভাবেই বালু পরিবহন করা যাবে না। জনস্বার্থে এবং গ্রামীণ অবকাঠামো রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএইচ

Link copied!