চন্দনাইশে এসি ল্যান্ড ( সহকারী কমিশনার, ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেছেন আফরিন ফারজানা। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক বিজ্ঞপ্তি অনুসারে ২৩ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে চন্দনাইশে যোগদান করেন। আফরিন ফারজানা পিংকি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪১ তম ব্যাচের অফিসার। তিনি এর আগে ২০২৪ ইং সালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পদোন্নতি ও বদলীজনিত কারণে তিনি প্রথমবারের মতো উপজেলায় এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেন। তার নিজ জেলা ঢাকা। বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ হতে এসএসসি ও এইচএসসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে মাষ্টারর্স ডিগ্রী অর্জন করেন। তিনি কিছুদিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও বাংলাদেশ কৃষি ব্যাংকে দায়িত্ব পালন করেন। চন্দনাইশে যোগদানকালে উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুর রহমান তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং দায়িত্ব হস্তান্তর করেন। নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দোহাজারী পৌরসভা ও বরমা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করবেন । ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক সন্তানের জননী।
