মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৫:৫৬ পিএম

আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

ছবি : দৈনিক মুক্তবাণী

গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চলমান নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাসন থানা যুবদল।
সোমবার বিকালে গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইমরান রেজার নেতৃত্বে বাসন থানা যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে বাসন থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল থেকে নেতাকর্মীরা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। জনগণের জানমালের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।
 

জেএইচ

Link copied!