ব্যবসায়ীর ২০ লক্ষ টাকা ডাকাতির সাত দিনের মধ্যে ডাকাতসহ লুণ্ঠিত মালামাল জব্দ করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
সোমবার দুপুরের দিকে মাটিরাঙ্গা থানা পুলিশ জানায়, ১২ অক্টোবর ডাকাতি ঘটনার পরপরই পুলিশ সুপার এর নির্দেশনায় মাটিরাঙ্গা থানার ওসি সাহেদ উদ্দিনের সহযোগিতায় পুলিশের একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে চারজন ডাকাতসহ ডাকাতিকাজে ব্যবহারিত দুইটি দেশীয় অস্ত্র ছুড়ি, ডাকাতিকাজে ব্যবহারিত বিভিন্ন মালামাল, তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইলফোন, নগদ উনষাট হাজার টাকা আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন, মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আমবাগান এলাকার ফরিদ মিয়া`র ছেলে মোঃ আলী হোসেন, একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে ইউসুফ মিয়া (নয়ন), একই ইউনিয়নের খেদাছড়া এলাকার আব্দুল হালিমের ছেলে আবু মুছা, মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড পলাশপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে নোমান ইসলাম রাব্বি।
মাটিরাঙ্গা থানার ওসি সাহেদ উদ্দিন জানান, ডাকাতি ঘটনার আসামীগনকে মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করে আদালতে প্রেরণ করা হয়। মামলার অন্যান্য কার্যক্রম তদন্তাধীন রয়েছে।
