বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে একসঙ্গে বসবাস করি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নোয়াখালীর চাটখিলে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁর যাতায়াতের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
রোববার দুপুরে নোয়াখালীর চাটখিলে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়কের রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার অধিদপ্তর LGED নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, উপজেলা বিএনপির সদস্যসচিব শাহজাহান রানা- বিএনপি যুগ্ন আহবায়ক ইমাম হোসেন টিপু, উপজেলা বিএনপির যোগনা বিভাগ শাজাহান খান সাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ। উপজেলা বিএনপি`র যুগ্ম আহবায়ক আনিস আহমদ হানিফ, উপজেলা বিএনপি`র যুগ্ন আহবায়ক মোস্তফা ভূঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনদুর্ভোগ কমাতে সড়কগুলোর রক্ষণাবেক্ষণ কাজের গুরুত্ব তুলে ধরেন।
