মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় দেবীরূপে পূজিত ১০ বছরের কৃত্তিকা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৬:২৮ পিএম

হবিগঞ্জে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় দেবীরূপে পূজিত ১০ বছরের কৃত্তিকা

হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে এ পূজা অনুষ্ঠিত হয়। এবার কুমারী হিসেবে পূজিত হয় ১০ বছর বয়সী কৃত্তিকা চক্রবর্তী। সে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাজেশ চক্রবর্তীর মেয়ে।

পূজার আগে কৃত্তিকাকে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয়। পরে তার কপালে সিঁদুরের তিলক, পায়ে আলতা এবং হাতে ফুল দেওয়া হয়। এরপর নির্ধারিত আসনে বসিয়ে ধর্মীয় রীতিতে পূজা করা হয়। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও স্তোত্রপাঠ করা হয়।

সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, দুর্গাপূজার মহাষ্টমীতে কন্যাশিশুকে দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়। এ পূজা দেখতে হবিগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা রামকৃষ্ণ মিশনে আসেন।

কুমারী পূজা উপলক্ষে মিশন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পূজামণ্ডপে পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন ও সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়ানো হয়।

হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ বলেন, গত ১০৫ বছর ধরে এ মিশনে দুর্গাপূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছর হবিগঞ্জ ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা এ পূজা দেখতে আসেন।
 

জে/এইচ

Link copied!