সেনাবাহিনী, বিজিবি, জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ, আনসারসহ সকলের সহযোগিতায় খাগড়াছড়িতে উৎসব মুখর ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করে তিনি এমন মন্তব্য করে বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে এ বছর প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছায় খাগড়াছড়ির প্রতিটি মন্দির বহুগুণ বেশি বরাদ্দ পেয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও দিনরাত মন্দির পাহারা দিচ্ছে।
এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল আমিনুর রহমান ও খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই কাজী মোস্তফা আরেফিন প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
