বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের ৩ জন দগ্ধ

টঙ্গী (গাজীপুর )প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ০১:৩২ পিএম

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের ৩ জন দগ্ধ

 গাজীপুরের টঙ্গীতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।

বুধবার ভোরে টঙ্গীর মুদাফা মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—লালচান মিয়া (৬০), তার স্ত্রী নাছিমা বেগম (৫০) এবং মেয়ে তানিশা (১৬)।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালালে হঠাৎ বিস্ফোরিত হয়ে পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় লালচান মিয়া, তার স্ত্রী ও মেয়ে দগ্ধ হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠান।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম বলেন, ‘গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।’

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘বুধবার ভোরে রান্নার প্রস্তুতির সময় সিলিন্ডারের গ্যাস লিকেজের কারণে রান্নাঘরে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। 

দৈনিক মুক্তবাণী

Link copied!