বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
মনিরুল হাসান বাপ্পী

ধর্মীয় উৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনে নজির সৃষ্টি করেছে বিএনপি

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ০৬:৫৬ পিএম

ধর্মীয় উৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনে নজির সৃষ্টি করেছে বিএনপি

 ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে বিএনপি নজির সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
তিনি বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাইকগাছা ও কয়রায় সব ধর্ম, সম্প্রদায় ও মতের মানুষের মধ্যে আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে তাঁরা কাজ করছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে খুলনার কয়রা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মনিরুল হাসান বাপ্পী বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জনকল্যাণ ও দেশের উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল এবং সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় দলের তৃণমূলের নেতাকর্মীরা সক্ষম।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা, সরকারি অনুদান, ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহায়তা এবং প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণের কথাও উল্লেখ করেন তিনি।
উন্নয়ন কার্যক্রমের বিষয়ে মনিরুল হাসান বাপ্পী বলেন, পাইকগাছা উপজেলা ও পৌরসভায় প্রায় ২০৪টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, নতুন ভবন নির্মাণ, সংস্কার ও ভবন সম্প্রসারণের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। হাসপাতাল, সুপেয় পানি সরবরাহ, পানির ট্যাংক স্থাপন এবং যাতায়াত ও যোগাযোগব্যবস্থার উন্নয়নেও প্রধানমন্ত্রীর কাছ থেকে বিশেষ বরাদ্দ আনা হয়েছে। এসব উন্নয়ন কার্যক্রম কয়রা উপজেলাতেও দৃশ্যমান বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে এ অঞ্চলকে আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণকৃষ্ণ দাশ বলেন, ভবিষ্যতেও এভাবে সহযোগিতা অব্যাহত থাকলে তাঁরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারবেন। দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সহযোগিতার জন্য বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ অ্যাডভোকেট আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস, সাজ্জাদ আহমেদ মানিক ও তুষার কান্তি মণ্ডল; উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব হিমাদ্রি শেখর দে; পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল; হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি সন্তোষ কুমার; কেন্দ্রীয় মন্দিরের সভাপতি সুরঞ্জন চক্রবর্তী; পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা লাকি; আনোয়ারুল ইসলাম, বেনজির আহমেদ লাল, মোস্তফা মোড়ল, মিজান জোয়ার্দার, প্রভাষক সুজিত ও প্রভাষক ইকবাল।
এ ছাড়া জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, ইয়ারুল ইসলাম রিপন, মল্লিক আজাদ, শেখ মাহমুদ পারভেজ, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, মহিলা দলের সভাপতি লক্ষ্মী রানী গোলদার, যুবদলের সদস্যসচিব ইমরান সরদার, পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম, সদস্যসচিব আনারুল ইসলাম, আবু মুসা, কলিঙ্গরাজ মণ্ডল, শেখ আবু সাঈদ, মনিরুজ্জামান মন্টু, সাদ্দাম হোসেন, হুরায়রা বাদশা ও সাত্তার মোড়লসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

জে/এইচ

Link copied!