বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের ২৩০০ পূজামণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন: এসপি মাসুদ

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ১১:৫৬ পিএম

চট্টগ্রামের ২৩০০ পূজামণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন: এসপি মাসুদ

চট্টগ্রাম জেলার ২ হাজার ৩০০টি পূজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিজয়া দশমী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান ।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, চট্টগ্রাম জেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল।

তিনি বলেন, দেশের অন্যতম বৃহৎ শারদীয় দুর্গোৎসব চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এ উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এর ফলে ভক্তরা নির্বিঘ্নে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে পেরেছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, ট্রাফিক ইনচার্জ আমির ফারুক, পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জমান আমিরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এম/আই

Link copied!