মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে গুইমারায় বিক্ষোভ মিছিল

খাগড়াছড়ির গুইমারা বড়পিলাকে বিএনপি কার্যালয়ে আগুনের প্রতিবাদে উত্তাল

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৬:৪৩ পিএম

খাগড়াছড়ির গুইমারা বড়পিলাকে বিএনপি কার্যালয়ে আগুনের প্রতিবাদে উত্তাল

 খাগড়াছড়ির গুইমারার বড়পিলাকে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় গুইমারা উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি গুইমারা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু।
এ সময় গুইমারা উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল থেকে বড়পিলাক ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানানো হয় এবং এ ধরনের নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীরা প্রতিবাদ জানান।
 

জেএইচ

Link copied!