মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের অগ্রযাত্রা পরিদর্শনে জিসিসি প্রশাসক

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৬:২৭ পিএম

কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের অগ্রযাত্রা পরিদর্শনে জিসিসি প্রশাসক

গাজীপুর মহানগরের কাশিমপুরে শিক্ষার মানোন্নয়ন ও ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে এগিয়ে চলা গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক শওকত হোসেন সরকার। মঙ্গলবার (১০ নভেম্বর) মহানগরের ৪ নম্বর ওয়ার্ডের সারদাগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানটির সার্বিক পরিস্থিতি পরিদর্শনে যান তিনি।
এ সময় তিনি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, কাশিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম, হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষা সংগঠক মো. আকবর হোসেন মাস্টার, জিএমএসসি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাজী মো. লোকমান হোসেন এবং চেয়ারম্যান হাজী মো. আব্দুর রহমান।
এ ছাড়া প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস এম আমিনুল ইসলাম, বিএনপি নেতা রেজাউল করিম, মোক্তার হোসেন মাস্টারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
প্রতিষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকা অধ্যক্ষ এস এম আমিনুল ইসলাম অতিথিদের শিক্ষা কার্যক্রম ও প্রতিষ্ঠানের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। 
এ সময় প্রশাসক শওকত হোসেন সরকার শিক্ষার প্রসার ও মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকার কথা উল্লেখ করে গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। 
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, প্রশাসকের এই পরিদর্শন ও শুভেচ্ছা শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার মধ্যে নতুন উৎসাহ সৃষ্টি করবে। তাঁর অনুপ্রেরণা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।

জেএইচ

Link copied!