মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
১৫ দিনের কারাদণ্ড

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেলে দালাল সন্দেহে একজন আটক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৮:০৫ পিএম

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেলে দালাল সন্দেহে একজন আটক

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে মো. ইসমাইল হোসেন নামে এক ব্যক্তিকে দালাল সন্দেহে আটক করা হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালের ১৩ তলার একটি কেবিন থেকে তাকে আটক করা হয়।
হাসপাতালের আনসার কমান্ডার মো. গোলাম মোস্তফার নেতৃত্বে তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাঈন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল মহানগরীর হাজীবাগ চা-বাগান এলাকার বাসিন্দা। পরে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

জেএইচ

Link copied!