শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ১০:২২ এএম

লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ছবি : দৈনিক মুক্তবাণী

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে  বামে লংগদু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। যেখানে বিনামূল্যে  এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে  চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। 
ক্যাম্পেইনে সেনাবাহিনীর ডাক্তার ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার ও চিকিৎসা কর্মীরা অংশগ্রহণ করেন।  ক্যাম্পেইনে ১৫৮ জন পাহাড়ি এবং ৪৭ জন ২০৫ বাঙালিসহ সর্বমোট  জন চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন।

এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে দুর্গম পার্বত্য এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, জনকল্যাণ এবং পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে লংগদু জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী দুর্গম এলাকায় এ ধরনের চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হন।

লংগদু জোনের এই মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে স্বস্তি, আস্থা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেএইচ

Link copied!