মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭৫ জন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ১১:৫৪ এএম

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭৫ জন গ্রেফতার

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭৫  জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে এ ১৭৫ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সোমবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 
পুলিশ জানায়, এ সময়ে বিভিন্ন ধরনের অপরাধে মোট ৬৭টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ৩টি খুনের মামলা, ১টি চুরির মামলা এবং অন্যান্য খাতে ৬৫টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ১৭৫ জনের মধ্যে পরোয়ানা মূলে ৭৫ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলায় ৮৬ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ২ জন রয়েছেন। এ ছাড়া মাদক কারবার ও সেবনের অভিযোগে আলাদাভাবে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
​অপরাধ দমনে মোট ১৪৫টি পরিচালিত অভিযানের মাধ্যমে ১টি বার্মিজ চাকুসহ ১ গ্রাম হেরোইন, ২৬০ পিস ইয়াবা, ২৬২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৫২০ গ্রাম গাঁজা এবং ১১০ বোতল ফায়ারডিল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময়ে ৪টি অপমৃত্যুর ঘটনা ঘটলেও ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার অপরাধ ও নারী-শিশু নির্যাতনের মতো কোনো অপরাধ নিবন্ধিত হয়নি।
​অন্যদিকে, সাধারণ মানুষকে সেবা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১০১৫ জন এবং চলতি মাসে এ পর্যন্ত মোট ২৯৫৭ জন সেবাগ্রহীতাকে পুলিশি সেবা প্রদান করা হয়েছে।

দৈনিক মুক্তবাণী

Link copied!