মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
বরকত উল্যাহ বুলু

শিক্ষকরাই পারবেন কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০৫:৪৫ পিএম

শিক্ষকরাই পারবেন কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে

শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে আয়োজিত শিক্ষক সমাবেশ ও র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্যাহ বুলু বলেন, আলোকিত বাংলাদেশ গড়তে হলে আগে আলোকিত মানুষ তৈরি করতে হবে। আর আলোকিত মানুষ তৈরির কারিগর হচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষকদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগে কোনো দলীয় বিবেচনা করা হবে না। যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মেধাবী ও যোগ্য শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিমউদ্দিন, সাবেক সচিব শওকত আলী, সামীমা বরকত লাকী, কামাক্ষ্যা চন্দ্র দাস, নাজমুল গনি মান্না, মোরশেদ আমিন ফয়সাল, জহির উদ্দিন হারুন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল্লাহ ফারুক ও সাধারণ সম্পাদক আলী আকবরসহ শিক্ষক নেতৃবৃন্দ।
পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক এবং অভিভাবক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দৈনিক মুক্তবাণী

Link copied!