মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

প্রধান শিক্ষক ফারুক ভূঞার ৯ম স্মরণ সভায় শিক্ষা উপকরণ বিতরন

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০৯:৪৮ পিএম

প্রধান শিক্ষক ফারুক ভূঞার ৯ম স্মরণ সভায় শিক্ষা উপকরণ বিতরন

ফেনীর দাগনভূঞা উপজেলার কৃতি শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক ভূঞার ৯ম স্মরণ সভা, দোয়া, বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে স্থানীয় বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা ও শিক্ষানুরাগী হেলাল উদ্দিন ভূঞা।

প্রধান শিক্ষিকা জাহানারা বেগমের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম. শরীফ ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক মেরিন অফিসার খালেদ আবু জোবায়ের, এফবিএম ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক যুবদল নেতা দেলোয়ার হোসেন মুন্না, সহকারী শিক্ষিকা ফাহমিদা আক্তার, ফাউন্ডেশনের প্রচার সম্পাদক সাংবাদিক আবদুল আজিজ সায়েম প্রমুখ।

বক্তারা মরহুম প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক ভূঞার কর্মময় জীবন ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর আদর্শ ও মানবিক মূল্যবোধ অনুসরণ করে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পরে মরহুম শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুফ্ফা গার্লস মাদ্রাসার প্রধান মাওলানা আশরাফ আলী।

অনুষ্ঠানের শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরণ করেন।

দৈনিক মুক্তবাণী

Link copied!