মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদের হস্তক্ষেপে ড্রেন নির্মাণকাজ শুরু

টঙ্গী (গাজীপুর )প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০৪:৩৫ পিএম

টঙ্গীতে কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদের হস্তক্ষেপে ড্রেন নির্মাণকাজ শুরু

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডের টঙ্গীর খরতৈল ব্যাংকপাড়া ছাপড়া মসজিদ রোডে ড্রেন নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বাড়ির মালিকের বিরুদ্ধে। এতে সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেন শ্রমিকরা।

সোমবার দুপুরে ড্রেন নির্মাণকাজ চলাকালে স্থানীয় একজন বাড়ির মালিকের বাধার কারণে শ্রমিকরা কাজ বন্ধ রেখে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের নেতা হাজী ফয়সাল আহমেদ রুবেল। তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মুরব্বিদের সঙ্গে আলোচনা করেন।

পরে ক্ষতিগ্রস্ত পরিবারটির সাথে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনা করে তাৎক্ষণিক গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের আশ্বাস দেন তিনি। একই সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় সমস্যার সমাধান করে পুনরায় ড্রেন নির্মাণকাজ চালু রাখার কথা জানান।

এলাকাবাসী জানান, ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই দ্রুত সমস্যার সমাধান করে কাজটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা এবং তাৎক্ষণিক সমস্যার সমাধান হওয়ায় ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দৈনিক মুক্তবাণী

Link copied!