রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ ও বোরো মৌসুম ধানের বীজ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৫:২৪ পিএম

নোয়াখালীতে প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ ও বোরো মৌসুম ধানের বীজ বিতরণ

নোয়াখালীতে জামায়াত ইসলাম বেগমগঞ্জ উপজেলা শাখার অর্থনীতি ও কৃষি বিভাগের পক্ষ থেকে ৩০ জন কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে থেকে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৩০ জন কৃষকদের আধুনিক ও স্মার্ট কৃষি পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি তাঁদের মাঝে বোরো মৌসুমের ধানের বীজ দেওয়া হয়।

দিনব্যাপী কর্মসূচির আওতায় আধুনিক চাষাবাদ ধানের বিভিন্ন প্রজাতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন ডিপ্লোমা কৃষি বিদ দ্বীন মোহাম্মদ। এছাড়া কৃষি আধুনিক যন্ত্রপাতি কম্বাইন হারভেস্টার রাইস ট্রান্সপ্ল্যান্টার পাওয়ার থ্রেসার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। আধুনিক সেচ সম্পর্কে যেমন ভূগর্ভস্থ পাইপ সোলার পাম্প বিষয়েও কৃষকদের ধারণা দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জামায়াত ইসলাম এর নোয়াখালী জেলা  শাখার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন,উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও জিরতলী ইউনিয়ন পরিষদের জামায়াতের মনোনীত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মাদ হাবিবুর রহমান এম.এম, বেগমগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বেগমগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোছলেহ  উদ্দিন জায়েদ,উপজেলা কৃষি শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি নুরুল হুদা এবং আলাইয়াপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণের সহ-সভাপতি আবু তৈয়বসহ অনেকেই উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বোরহান উদ্দিন বলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম প্রতিষ্ঠা লগ্ন থেকে কৃষি উদ্যোক্তা নিয়ে কৃষকদের মাঝে কাজ করে আসছে, এ ধরনের উদ্যোগ প্রান্তিক কৃষকের  খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষির সামরিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, আওয়ামী সরকার কৃষি খাতে বিভিন্ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে, কৃষকদের মান উন্নয়নে কোন কাজ করেনি। কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের নামে হাজার কোটি টাকা পাচার করেছে আমড়া তান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে। 

জেএইচ

Link copied!