রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৬:১০ পিএম

খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
রবিবার বিকালে গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। এ দিন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক চেতনার ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা  বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র ও জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনে আহবান বলেন, দলের আদর্শ ও সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে গুইমারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ছিল। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সার্বিকভাবে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

জেএইচ

Link copied!