রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

গাজীপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৬:২৫ পিএম

গাজীপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে  গাজীপুরে র‍্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।, আলোচনা সভায়  সম্মাননাও প্রদান করা হয়।
রোববার সকালে জেলা সমবায় বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে ফিতা কেটে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে শহীদ বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। জেলা সমবায় কর্মকর্তা আরিফা সুলতানা শিপার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমবায় ইউনিয়নের সভাপতি ও সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ভিপি জয়নাল আবেদীন, টঙ্গী সেন্ট্রাল কো-অপারেটিভ মাল্টিপারপাস সমবায় সমিতি লিমিটেডের কর্ণধার ও টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক এবং মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ মৃধা। আলোচনা সভা শেষে সমবায় আন্দোলনে অবদান রাখায় বিভিন্ন সমবায়ীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
 

জেএইচ

Link copied!