রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৫:৫৫ পিএম

নোয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুর ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহাজাহান,নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, জেলা কৃষি অধিদপ্তরের কৃষি প্রকৌশলী শারমিনা নাসরিন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গৃহীত কার্যক্রম, বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া জনসেবার মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম জোরদার করার বিষয়েও আলোচনা করা হয়।

এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী এবং পাবলিক প্রসিকিউটর (পিপি)সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেএইচ

Link copied!