রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকছড়িতে বিএনপির শোভাযাত্রা

আলমগীর হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি)

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ১০:০০ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকছড়িতে বিএনপির শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা করা হয়েছে।

বোরবার উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মো. মীর হোসেন এর উপস্থিতিতে সিনিয়র ও জুনিয়র বিএনপি, ওলামা দল, যুবদল, ছাত্রদল এবং মহিলা দলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।

দলীয় অফিসের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রা আমতল, মহামুনি ঘুরে পথসভায় মিলিত হয়। এসময় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব বলেন, স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান স্বাধীনতা পরবর্তী আওয়ামীলীগ সরকার কর্তৃক বাকশাল গঠন এবং রক্ষীবাহিনী সৃষ্টি করে বুদ্ধিজীবি হত্যার নীলনকশা ভন্ডুল করা সম্ভব হয়েছে বিপ্লব ও সংহতির মাধ্যমে।

মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার পাশাপাশি রণাঙ্গনে নেতৃত্ব দিয়েই ক্ষান্ত হয়নি। তিনি দেশ ও জাতির অন্তিম মুহূর্তে বিপ্লব ঘটিয়েছেন। যা জনতার সংহতির মাধ্যমে কঠিন অবস্থা থেকে দেশ মুক্তি পেয়েছে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের পতন পরবর্তী দেশ গঠনে সেই বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমানের গড়া এ দেশের গণমানুষের দল বিএনপি আবারও দেশের আরেকটি সংকট দূর করে এখন দেশকে এগিয়ে নিতে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার উত্তরসূরী তারেক রহমান কাজ করছেন। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাঁদের দোসরা নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে সর্তক থাকতে হবে।

জেএইচ

Link copied!