রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৯:৪১ পিএম

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আশিক সাঈদ, পিপিএম। রোববার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
এ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবাগত কমিশনারকে স্বাগত জানান।
দায়িত্ব গ্রহণের পর তিনি পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় গাজীপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 

জেএইচ

Link copied!