পার্বত্য চট্টগ্রামকে এখন অপরাধ স্বর্গরাজ্য হিসেবে দেখা হচ্ছে। প্রতিনিয়তই ঘটছে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা। যেখানে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। ভ্রমণে আসা ভ্রমণকারীদের সর্বস্ব হারাতে হচ্ছে। ব্যবসায়ীরা চাঁদা না দিলেই দোকান আবাসিক হোটেলে চালানো হয় লুটপাট, না হয় গুম খুন অপহরণের শিকার হতে হচ্ছে। তাহলে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সুফল কি আসলো। সাধারণ জনগণ ও পার্বত্যবাসীরা এই চুক্তির ৩০ বছরে সুফল কি পেলো?
এই প্রশ্নের মুখোমুখিতে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিড) ও সাউর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ "আঞ্চলিক সংলাপ" নামে আলোচনার আয়োজন করে । শনিবার সাউর্দান ইউনিভার্সিটি অডিটোরিয়াম-এ দুই ঘন্টাব্যাপী আলোচনায় অংশ গ্রহণ করেন প্রধান অতিথি হিসেবে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব, প্যানেল আলোচনায় থাকেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া, অধ্যাপক সরওয়ার জাহান পরিচালক (সি.সি.আর.এস.বিডি), এডভোকেট গোলাম ফারুক সভাপতি চট্টগ্রাম মহানগর এবি পার্টি, নাজমুল ইসলাম চৌধুরী পরিচালক (সি.সি.আর.এস.বিডি) ও ইমন মোহাম্মদ দপ্তর সম্পাদক গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর।
আলোচানায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহফুজ পারভেজ।
মূল প্রবন্ধে ৩০ বছরে পার্বত্য চুক্তি: বাতিল, পুনর্মূল্যায়ন, নতুন চুক্তি? বিষয়ে ৪ টি গুরুত্বপূর্ণ পয়েন্টের আলোকে আলোচনা করেন। ১. পটভূমি ও প্রাসঙ্গিকতা ২. মূল সমস্যা ও বিশ্লেষণাত্মক প্রেক্ষাপট ৩. সংলাপের মূল প্রশ্নাবলি ও বিকল্প পথ (বাতিল, পুনর্মূলল্যায়ন, না নতুন চুক্তি?) ও ৪. সংলাপের উদ্দেশ্য ও প্রত্যাশিত নীতি-সুপারিশ।
অধ্যাপক ড. মাহফুজ পারভেজ মূল প্রবন্ধের আলোকে বক্তব্য আরও বলেন, যে চুক্তি পার্বত্য চট্টগ্রামকে প্রতিনিয়তই সংঘাতের দিকে ঠেলে দেয় সেই চুক্তি কখনোই জনগণের কল্যাণকর হয় না। কাগজে কলমে এই চুক্তির প্রয়োজন নেই। একটা চুক্তিকে কেন্দ্র করে সারাজীবন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) চেয়ার দখল করে সব সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে গ্রহণ করছে আবার ঐদিকে পুরো পার্বত্য চট্টগ্রামকে সারাটা বছর সংঘাত সৃষ্টি করে সরকারকে অস্বস্তিতে ফেলে রাখছে। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ক্যাম্প কোথায় স্হাপন হবে কোথায় তাদের কার্যক্রম চালাবে সে বিষয়ে উপজাতি কথিত নেতারা উগ্রতা আচরণ ও দিক নির্দেশনা দেওয়ার কে? ভৌগোলিক ভাবে তো বাংলাদেশরে অভিছদ্ধ অংশ পার্বত্য চট্টগ্রাম। এবিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের ও সরকারের উচিৎ জরুরী সংলাপে বসা ও সুষ্ঠু সমাধান করা।
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব বলেন, চুক্তির যেসব সমস্যা আছে সেগুলো পরিমার্জিত করা প্রয়োজন। আমরা বাঙালিরা নাকি পাহাড়ে অ-উপজাতি এই বিষয়টি বোধগম্য নয়। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের ভূখন্ড হলে একই ভূখণ্ডে থেকে বাঙালিরা পাহাড়ে কোনো জায়গা ক্রয় করতে পারবে না, কিন্তু উপজাতিরা বাংলাদেশের সব জায়গায় জায়গা জমি ক্রয় করতে পারবে এটাও একটা বৈষম্যতা। ৩০ বছরে পার্বত্য চুক্তি পরিবর্তন করা সময়ের দাবী।
অধ্যাপক সরওয়ার জাহান বলেন, চুক্তির বিপরীতে একটা গোপন যুদ্ধ চলছে, যেখানে সাধারণ উপজাতি ও বাঙালিরা বলির পাঠা হচ্ছে অবশ্যই চুক্তিকে সংশোধন করা।
অধ্যাপক হাসিনা জাকারিয়া বলেন, অনেক হয়েছে এখন একটা সমাধানের পথ খুঁজতে হবে। উপজাতিদের মধ্যে যে চাকমা সম্প্রদায় রয়েছে সরকারের উচিৎ তাদেরকে আর সাপোর্ট না করা। তারা এখন পরিপূর্ণ। পার্বত্য চট্টগ্রামে অন্যান্য যে সম্প্রদায় রয়েছে তাদেরকে সাপোর্ট দেওয়া প্রয়োজন। দায়িত্বশীল এক মন্ত্রী বলেছেন চুক্তির শর্ত অনুযায়ী ৭৫ পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়েছে এখানে কোন কাজ সম্পূর্ণ হয়েছে আর কোনগুলি হয়নি তা প্রকাশ্যে আনা প্রয়োজন।
এডভোকেট গোলাম ফারুক বলেন, যারা সংঘাত সৃষ্টি করেছে তাদেরকে রাষ্ট্রীয় আইনে ব্যবস্হা নিতে হবে। সরকার চাইলে এসব সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাতে হবে কথিত নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নিতে হবে।
ইমন মোহাম্মদ বলেন, পার্বত্য চট্টগ্রামে বিগত সময়ে ৬০ হাজারের মতো মানুষকে হত্যা করেছে এই সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। তারা এখনো আগের মতোই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের অস্ত্র সাপ্লায়ার হিসেবে কাজ করছে ভারত। সরকারের উচিৎ সেদিকে নজর দেওয়া।
আঞ্চলিক সংলাপ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের সুশীল সমাজের ব্যক্তিগণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষক, ছাত্ররা এবং গণমাধ্যম কর্মী।
