পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংগঠনের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তে শেখ আহমেদ রাজুকে মহাসচিব এবং শাহাদাত হোসেনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান মহাসচিব মোঃ সাব্বির আহমেদ তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সাংগঠনিক তৎপরতাকে আরও গতিশীল করতে কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নেয়।
নতুন এই দায়িত্ব বণ্টনের ফলে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় হবে এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে পিসিএনপির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
নবনিযুক্ত মহাসচিব শেখ আহমেদ রাজু ও সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নতুন দায়িত্ব পালনে তাঁদের সাফল্য কামনা করেছে সংগঠনটি।
এ সময় নবনিযুক্ত নেতৃবৃন্দের নেতৃত্বে পিসিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
