প্রতিবারের ন্যায় নোয়াখালীতে বাণিজ্য মেলা অপর দিকে বিজয় মাস উপলক্ষে বিজয় মেলা শুরু হতে যাচ্ছে। এবার এ মেলা নিয়ে হাউজিং মাঠে বাণিজ্য মেলা ও মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মুক্ত মঞ্চে বিজয় মেলা আয়োজনকে কেন্দ্র করে নানা আলোচনা ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।
দুই মাঠে পৃথক স্থানে আয়োজনে দুইটি মেলা করার প্রস্তুতি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।
প্রশাসনের পক্ষ থেকে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এক মাসব্যাপী বাণিজ্য মেলার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে বিজয় মেলা আয়োজনের প্রস্তুতি চললেও এখনো প্রশাসনের অনুমোদন মেলেনি। ফলে বিজয় মেলা আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এদিকে, দুই মেলা আয়োজনকে কেন্দ্র করে কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। তিনি বলেন, আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে দুই পক্ষের মধ্যে সমঝোতা করে মেলা আয়োজনের ব্যবস্থা করা হবে।
এদিকে, দুই মেলা আয়োজনকে কেন্দ্র করে কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। তিনি বলেন, আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে দুই পক্ষের মধ্যে সমঝোতা করে মেলা আয়োজনের ব্যবস্থা করা হবে। তবে সাধারণ জনগণের দাবি শান্তি শৃঙ্খলা এবং সমঝোতার মাধ্যমে বেলা আয়োজন সমাপ্ত হোক এটাই প্রত্যাশা সকলের।