রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার রাজস্থলীতে গ্রেপ্তার

​মো. হাবীব আজম,রাঙ্গামাটি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৪:৪৮ পিএম

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার রাজস্থলীতে গ্রেপ্তার

ছবি : দৈনিক মুক্তবাণী

রাঙ্গুনিয়া ৭ আসনের  সাবেক এমপি  ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের আপন চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে রাজস্থলী থেকে আটক করা হয়েছে। শুক্রবার গভীর রাতে  তাকে  আটক করে রাজস্থলী থানার  পুলিশ। 

এর আগে পুলিশ গভীর রাত থেকে উপজেলা বাসষ্টেশন  এলাকার  সামনে অবস্থান নেয়।

আটককৃত ব্যক্তি  হলেন, রাঙ্গুনিয়া-৭আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী  ড. হাসান মাহমুদের আপন চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার। 

রাজস্থলী থানার পুলিশের উপ-পরিদর্শক  নুরজামান জানিয়েছেন, রাজস্থলীতে  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোক অবস্থান করছেন, সাজ্জাদ তালুকদার  নামের এক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানায়  মামলা থাকার বিষয়ে ও ওয়ারেন্ট থাকায় এমন তথ্য তাদের কাছে ছিল। মধ্যরাত থেকে রাজস্থলী বাসষ্টেশন ঘিরে রাখা হয়। পরে তল্লাশি চালিয়ে আসামী সাজ্জাদকে আটক করা হয়। তাকে রাঙ্গুনিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

বৃহস্পতিবার সকালে তাকে রাঙ্গুনিয়া থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে রাজস্থলী থানার পুলিশ নিশ্চিত করেছেন। 

জেএইচ

Link copied!