বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মীরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের ১৮ বছর পূর্তি উৎসব আগামীকাল

মুক্তবাণী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০২:৫১ পিএম

মীরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের ১৮ বছর পূর্তি উৎসব আগামীকাল

মীরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘আদর্শ বন্ধু ফোরাম’ দীর্ঘ ১৮ বছরের পথচলা সম্পন্ন করে ১৯ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে আগামীকাল ১৩ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪টা থেকে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনটির ১৮ বছর পূর্তি উৎসব উদ্‌যাপন করা হবে।

এ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য জনাব নুরুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি দ্বীন মোহাম্মদ।

এদিকে, আদর্শ বন্ধু ফোরামের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক ও শিল্পপতি সিআইপি জনাব ফখরুল ইসলাম খান সংগঠনের ১৮ বছর পূর্তি উপলক্ষে সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের সময়সূচি, কর্মসূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে মীরসরাইয়ের ১৬টি ইউনিয়নের মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী দিনের পথচলায় নতুন অনুপ্রেরণা জোগাবে এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

দৈনিক মুক্তবাণী

Link copied!